১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্ত বন্ধের প্রতিবাদ মিজোরামের মুখ্যমন্ত্রীর

প্রত্যাশিতভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভারত-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতের অন্তত একটি রাজ্য সরকার ও একটি বৃহৎ আদিবাসী সামাজিক সংগঠন এ সিদ্ধান্তের প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা বলেছেন, এই সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল না। আদিবাসী কুকি সমাজের সর্ববৃহৎ সামাজিক সংগঠন কুকি-ইনপি বলেছে, এ সিদ্ধান্ত মৌলিক সমস্যার সমাধান করবে না।

আসাম পুলিশের কমান্ডো বাহিনীর ‘পাসিং ডে প্যারাডে’ অমিত শাহ গত শনিবার গুয়াহাটি বলেছিলেন, উত্তর–পূর্ব ভারতে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত সিল করে দিতে চলেছে ভারত। শাহ বলেছিলেন, মিয়ানমারের এ সিদ্ধান্ত নরেন্দ্র মোদির সরকারের পুরো সীমান্ত বাংলাদেশের মতো বেড়া দিয়ে বন্ধ করা হবে। মিয়ানমারের সঙ্গে ভারতের যে অবাধ যাতায়াতের চুক্তি আছে, সেই চুক্তি ভারত সরকার পুনর্বিবেচনা করবে। দুই দেশের মধ্যে আসা-যাওয়ার ব্যবস্থাও বন্ধ হবে।

ট্যাগ:

মিয়ানমার সীমান্ত বন্ধের প্রতিবাদ মিজোরামের মুখ্যমন্ত্রীর

প্রকাশ: ০৭:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪