০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম কাব্যগ্রন্থ নিয়ে বইমেলায় আসছেন জবির অমিত হাসান অর্ণব

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান অর্ণব। পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখির মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছেন তিনি। আগামী ২০২৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেন্সিল’। বইটি প্রকাশ করবে বইপত্র প্রকাশনী।

ব্যক্তিগত অনুভূতি, প্রেম, নিঃসঙ্গতা, মানবিক সম্পর্ক, সামাজিক বৈষম্য এবং অস্তিত্বের নানা জিজ্ঞাসা অর্ণবের কবিতার প্রধান অনুষঙ্গ। ব্যক্তি ও সমাজের অন্তর্লীন দ্বন্দ্ব, সময়ের অসংগতি এবং মানুষের অব্যক্ত অনুভূতিগুলোকে তিনি শব্দের মাধ্যমে তুলে ধরতে আগ্রহী। তাঁর লেখায় ব্যক্তিগত উপলব্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও জীবনবোধের প্রতিফলন লক্ষ করা যায়।

অর্ণবের কাছে কবিতা কেবল অনুভূতি প্রকাশের মাধ্যম নয়; বরং নিজেকে, মানুষকে এবং চারপাশের পৃথিবীকে নতুন করে আবিষ্কার ও উপলব্ধি করার এক স্বতন্ত্র ভাষা। প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেন্সিল’-এর মধ্য দিয়ে পাঠকদের সামনে নিজের ভাবনা, অনুভূতি ও জীবনবোধ তুলে ধরতে চান তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন অর্ণব। তিনি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার থেকে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েট হয়েছেন। পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্লাস্টিক দূষণ রোধে পরিচালিত ‘নো প্লাস্টিক’ প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ রয়েছে।

পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রিদম কোচিং সেন্টার, নেক্সটজেন ইবিআই এবং হোম টিউটর অল বিডি এর অধীনে ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিষয়ে শিক্ষকতা করেছেন।

শিক্ষা, নেতৃত্ব, শিক্ষকতা, সামাজিক সম্পৃক্ততা ও সাহিত্যচর্চার সমন্বয়ে এগিয়ে চলা অমিত হাসান অর্ণবের সাহিত্যজীবনে ‘আমি সেই পেন্সিল’ হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক প্রকাশনা। ২০২৭ সালের বইমেলায় বইটি প্রকাশের মধ্য দিয়ে পাঠকের সঙ্গে তাঁর সাহিত্যিক ভাবনার নতুন এক সংযোগ তৈরি হবে বলে প্রত্যাশা।

ট্যাগ:

প্রকাশ: ০৭:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬