ত্রিশালের পোড়াবাড়ীতে অবস্থিত ‘রানীগঞ্জ পাঠাগার’-এর ২০২৬-২৭ মেয়াদে পরবর্তী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ০৪ অক্টোবর, প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রোবায়েত হুসাইন রুসাত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আর রাফি মো: মোদ্দাম্বির শোভন।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি হাকিমুল মবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাকবির ফাহিম এবং পরিকল্পনা ও দপ্তর সম্পাদক জাহিদ হাসান।
প্রতিষ্ঠার পর থেকেই পাঠাগারটি স্থানীয় যুবসমাজ ও পাঠকদের মাঝে জ্ঞানচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে পাঠাগারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
টিবিসি ডেস্ক ।। 















