০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ধীরগতির নেটওয়ার্ক, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে ধীরগতির ইন্টারনেট ও দুর্বল নেটওয়ার্ক কাভারেজ নিয়ে ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে Wi-Fi সংযোগ দুর্বল হওয়া, বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং প্রয়োজনের সময় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যাটি শুধু ইন্টারনেটের গতি কম থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থানে নেটওয়ার্ক কাভারেজেও রয়েছে বৈষম্য। কোথাও সংযোগ পাওয়া গেলেও অনেক জায়গায় তা স্থিতিশীল নয়। ফলে একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যক্তিগত মোবাইল ডাটা কিংবা বিকল্প ইন্টারনেট ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিশেষ করে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম, গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড, ই-মেইল আদান-প্রদান, গবেষণার তথ্য সংগ্রহ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারের সময় নেটওয়ার্ক সমস্যাটি বেশি ভোগান্তির কারণ হচ্ছে বলে জানান তারা।

এদিকে, নেটওয়ার্ক সমস্যা সমাধানে ক্যাম্পাসের নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ক্যাম্পাসের কিছু রাউটার ও অ্যাক্সেস পয়েন্ট পরিবর্তনের কাজ চলমান রয়েছে। ব্র্যাকনেট ও বিডিরেনের সহায়তায় এসব কাজ করা হচ্ছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

তিনি বলেন, ‘কাজগুলো পুরোপুরি কমপ্লিট হলেই নেটওয়ার্কের সমস্যা দূর হবে। আশা করা যাচ্ছে, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে।’

তিনি আরও বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ১০০টিরও বেশি অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। এসব অ্যাক্সেস পয়েন্ট পরিবর্তনের কাজ পর্যায়ক্রমে চলছে।

এদিকে, চলতি বছরের ১৩ আগস্ট ইউজিসির HEAT প্রকল্পের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের BdREN Upgradation ও Campus Network-এর চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট পরিদর্শন দল। এ সময় ক্যাম্পাসের নেটওয়ার্ক কাভারেজ বাড়ানো, প্রয়োজনীয় ডিভাইস স্থাপন ও কনফিগারেশন এবং নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

তবে শিক্ষার্থীরা বলছেন, নতুন রাউটার ও অ্যাক্সেস পয়েন্ট স্থাপনের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, নেটওয়ার্কের সক্ষমতা পর্যবেক্ষণ এবং ব্যবহারকারীর চাপ অনুযায়ী পর্যাপ্ত ব্যান্ডউইথ নিশ্চিত করা জরুরি। তাদের প্রত্যাশা, চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করে ক্যাম্পাসের সব গুরুত্বপূর্ণ স্থানে স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে।

প্রকাশ: ০২:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬