১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দনিয়া কলেজে ইংরেজি বিভাগের স্নাতক সমাপনী

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) কলেজের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায়ী শিক্ষার্থীদের অধ্যয়নকালীন স্মৃতি স্মরণীয় করে রাখতে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কেবল একাডেমিক সাফল্য নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত অর্জন নির্ভর করে তার মানবিক গুণাবলি ও সমাজের প্রতি দায়িত্বশীলতার ওপর।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সনজিত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) আবুল কালাম আজাদ ও উপাধ্যক্ষ (একাডেমিক) মো. রফিকুল ইসলাম। এছাড়া ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান সনজিত কুমার পোদ্দার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি বিশ্বের দরজা খোলার চাবিকাঠি। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা আগামী দিনে দেশ ও সমাজের জন্য অনন্য সম্পদ হয়ে উঠবে।’

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর হোসেন বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বৈশ্বিক যোগাযোগ, উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তির এই যুগে ইংরেজিতে দক্ষতা প্রতিটি শিক্ষার্থীর জন্য অনিবার্য। দনিয়া কলেজ সব সময় তোমাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ইংরেজি বিভাগের উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও ফটোসেশনের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা কলেজজীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিভাগীয় প্রধান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সাফল্য কামনা করেন।

ট্যাগ:

দনিয়া কলেজে ইংরেজি বিভাগের স্নাতক সমাপনী

প্রকাশ: ০১:৪৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬