০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের বিরুদ্ধে জাবি ময়মনসিংহ জেলা সমিতির প্রতিবাদ

মাগুরায় সাত বছরের শিশু আছিয়ার ওপর বর্বরোচিত নির্যাতন ও ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি। ০৯ মার্চ (রবিবার) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ০৬ মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। এই ঘটনায় অভিযুক্তরা যদিও গ্রেফতার হয়েছে, তবে এখনো তাদের শাস্তি নিশ্চিত করা হয়নি।

জাবি, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ফাহিম আহমেদ মন্ডল ও সাধারণ সম্পাদক রাসেল আকন্দ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি, অন্যথায় নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারা সংশোধন করে ২০২০ সালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হলেও এর বাস্তবায়ন প্রায় অনুপস্থিত। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিস্তার বাড়াচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আকন্দ বলেন, “সরকারের সংশ্লিষ্ট মহলকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে; যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। আমরা দেশের কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি যে জনতা ধর্ষকদের ধরে গণপিটুনি দিচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান রইল যে, দেশের আদালত ব্যর্থ হলেও জনতার আদালত কখনই ব্যর্থ হবে না। আমরা কোনো মব চাই না, তাই আপনারা (সরকার) ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড অতি দ্রুত কার্যকর করবেন।

প্রকাশ: ১১:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫