ইসলামে যাকাত প্রদান-
ধনীদের জন্য ফরজ…!!
অভাবগ্রস্তদের যাকাত দিতে,
পবিত্র কোরআনে রয়েছে আরজ…!!
যাকাত দিলে সম্পদ কমে না,
আল্লাহর রহমতে বৃদ্ধি পায়…!!
ধন-সম্পদের কিছু অংশ ব্যয়ে-
ধনীর সম্পদ পবিত্র হয়ে যায়…!!
আল্লাহ দেওয়া ধন-সম্পদ পেয়ে,
যে ব্যক্তি যাকাত আদায় না করে-
সম্পদ হবে বিষধর সাপের মতো,
কিয়ামতের দিনে গলায় পেঁচিয়ে যাবে…!!
অভাবগ্রস্তদের যাকাত প্রদান-
ধনীদের লোভ ও কৃপণতা কমায়…!!
দুস্থদের প্রতি ধনীদের ভালবাসায়-
দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা পায়…!!
মো: আলমগীর হোসেন, কবি 
















