-ফাহিম আহমেদ মন্ডল
তুমি যেদিন সিগারেট ছেড়ে দেবে,
সেদিন সিগারেট-জাতি পড়বে গভীর হতাশায়—
কারণ তারা পাবে না আর,
তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া…!!!
তোমার তরে তারা পারবে না আর-
নিজেদের জ্বালিয়ে করতে ছাই!
কুয়াশার মতো তোমার চারপাশে-
আর কুন্ডলী পাকাবেনা সাদা ধোঁয়া…!
তোমার আলতো হাতের হাতের ছোয়ায়
খালি হবে না দিয়াশলাই বাক্স,
আর নেশারা ডুবে যাবে হতাশার ঘোরে—
নিষ্প্রাণ, নিঃশব্দ, বিমর্ষ…!!
আমি অবশ্য চাই—
তুমি ছেড়ে দাও এই সিগারেটের নেশা,
হাতচ্যুত হোক তোমার দিয়াশলাই…!!
আমার নেশায় বুদ হও তুমি-
রাতদিন যেনো বাহুতে তোমাকে পাই!!
তোমার চাঁদ বাঁকা ওই গভীর ঠোঁটে –
হোক আমার একক অধিকার…!!
আসছে শীতে তোমাকেই চাই—
চাই ভালোবাসার শীৎকার…!!
তাই প্লিজ, দোহাই লাগে,
ছুড়ে ফেলো এই মিথ্যা মায়া…!!
তোমার-আমার চুম্বন-সাগরে
ডুবুক সমগ্র কায়া..!!!
ফাহিম আহমেদ মন্ডল 
















