১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি; সভাপতি শাকিল, সাঃ সম্পাদক মেহেদী

উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা শাকিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ গোলাম মেহেদী হাসান।

গত ১১ মে (রবিবার) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেছেন নবগঠিত ক্যাম্পাস কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মেহেদী হাসান।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে কর্মী শিক্ষার্থীদের সরাসরি পদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন শাকিল ও মেহেদী।

নবগঠিত ক্যাম্পাস কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে ময়মনসিংহের ত্রিশালের সন্তান মেহেদী বলেন, “আমরা গণতন্ত্রের আপোষহীন ও অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নতুন বাংলাদেশ গড়ার কারিগর জনাব তারেক রহমানের কর্মী। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে তাঁদের আদেশে আমরা এতদিন সংগ্রাম করেছি। এখন দেশটাকে নতুন করে সাজাতে তাঁদের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেনো ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হতে পারে, আমরা সে লক্ষ্যে সুন্দর ও শৃঙ্খল হয়ে গোছানো ও পরিকল্পনামাফিক কাজ করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মেনে আমরা কাজ এগিয়ে নিবো।”

প্রকাশ: ০৭:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫