১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুজন মোল্লার নেতৃত্বে পুরান ঢাকায় ফ্যাসিস্ট বিরোধী মিছিল

জবি প্রতিনিধি : ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন সুজন মোল্লা।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি পুরান ঢাকার শাঁখারী বাজার মোর থেকে শুরু করে রায়সাহেব বাজার পদক্ষিন করে পরে বাংলাবাজার মোড় হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিলের এলাকা। মিছিল থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দলটির পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রচেষ্টার প্রতিবাদ জানানো হয়।

মিছিল শেষে বক্তব্যে সুজন মোল্লা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকারকে ধ্বংস করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটলেও এখনো বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তাদের অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিল নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেউ যদি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাস কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাহলে ছাত্র-জনতা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন কিংবা ফ্যাসিবাদী রাজনীতি দেখতে চায় না।’

সুজন মোল্লা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশব্যাপী যে অপতৎপরতা শুরু করেছে, তার মাধ্যমে তারা আবারও নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করতে চায়। কিন্তু তাদের এসব কর্মকাণ্ডে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা হলে রাজপথে তার প্রতিবাদ করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমাদের অবস্থান স্পষ্ট। যারা অতীতে মানুষের ওপর নির্যাতন করেছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এবং রাজনৈতিকভাবে দেশকে বিভক্ত করেছে, তাদের অপতৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের মানুষকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’

বক্তব্যে সুজন মোল্লা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বন্ধ করতে হবে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান থেকে আমরা একচুলও সরে আসব না।’

মিছিলে স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করে,এসময় তারা দেশব্যাপী আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

সুজন মোল্লার নেতৃত্বে পুরান ঢাকায় ফ্যাসিস্ট বিরোধী মিছিল

প্রকাশ: ১০:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬