০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে ত্রিশালে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, ফুলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী সারা দেশে সংগঠনের বিভিন্ন ইউনিট বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা মূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

এ প্রসঙ্গে জনাব মোঃ ইয়াসির আরাফাত বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনকল্যাণে ও সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। আমাদের অভিভাবক, ত্রিশাল উপজেলা গণমানুষের নেতা জনাব মাহবুবুর রহমান লিটন সাহেবের সুনির্দেশনায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। ছাত্রসমাজকে শুধু রাজনীতিতেই নয়, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখতে হবে।”

প্রকাশ: ১১:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫