১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিপিবির বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উলিপুর উপজেলা সিপিবি কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উলিপুর শহরে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট (গবা মোড়) এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায় এবং কৃষক সমিতির সভাপতি নুর মোহম্মদ আনসার প্রমুখ।

বক্তারা বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তবে সাধারণ মানুষের মুক্তি এখনো আসেনি।” তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জনগণের পক্ষে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।

সমাবেশে বক্তারা টিসিবি কার্ড বাতিল করে রেশনিং ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

ট্যাগ:
জনপ্রিয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিপিবির বিক্ষোভ

প্রকাশ: ০৯:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪