০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া অর্জুন গ্রামের লাল মসজিদ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের দেলদার হোসেনের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী রাসেল মিয়া (১৭)। চার ভাই বোনের মধ্যে রাসেল মিয়া চতুর্থ। বাবা ও ছেলের মর্মান্তিক এই মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও স্বজন সুত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়ীতে নতুন ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে রাসেল মিয়া। এ সময় ছেলের চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে বাহির থেকে দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচাতে গায়ে হাত দিলে বাবা আবু তাহেরও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।

দলদলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য শাহাজালাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়ে বাবাকেও জীবন দিতে হলো। পরিবারে চলছে শোকের মাতম। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ:

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ: ০৩:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪