একলা হবেন জোকোভিচ?
পাঁচ বছর বিরতির পর ফ্লাশিং মিডোতে গত বছর আরেকটি শিরোপা জেতেন নোভাক জোকোভিচ। সেই শিরোপা জিতে রাফায়েল নাদালকে পেছনে ফেলে গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ে সর্বকালের সেরা হয়ে যান জোকোভিচ। পরে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন জিতে ছুঁয়ে ফেলেন মার্গারেট কোর্টের নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড (২৪টি)। রোলাঁ গারোতে আজ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলে রেকর্ডটিতে শুধুই নিজের নাম লিখিয়ে নেবেন জোকোভিচ। গত বছর ফ্রেঞ্চ ওপেনে নিজের তৃতীয় শিরোপা জিতেছেন তিনি। এতেও একটি রেকর্ডের মালিক হয়েছেন—উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামের সব কটিতেই তিনটি করে শিরোপা জিতেছেন জোকোভিচ।
এবার চতুর্থবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেল আরেকটি রেকর্ডও ধরা দেবে জোকোভিচকে। প্রথম খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লাম অন্তত চারবার জিতবেন ৩৭-এ পা দেওয়া সার্বিয়ান তারকা।
টিবিসি ডেস্ক ।। 















