০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধে আলোচনা সত্ত্বেও এই অস্ত্রের চালান ইসরায়েলে পাঠাতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। ইসরায়েলে পাঠানোর অপেক্ষায় থাকা এসব অস্ত্রের মধ্যে রয়েছে এমকে-৮২ বোমা, কেএমইউক-৫৭২ জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনেশনস ও এফএমইউ-১৩৯ বোমা ফিউজ। এসব অস্ত্রের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ ডলার।

তবে এসব অস্ত্র এখনো প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্র পাঠানোর প্রস্তাবটি কংগ্রেসনাল কমিটির নেতাদের অনুমোদন পেতে হবে। সে ক্ষেত্রে বিস্তারিত এই প্রস্তাবে পরিবর্তন আনা হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েল প্রতিরক্ষা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রকাশ: ১২:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪