একা থেকে দোকলা হওয়ার পর পুরুষের এমন অনেক অভ্যাস থাকে, যা ত্যাগ করা জরুরি। তাতে স্ত্রীর সঙ্গে নিজের বোঝাপড়া আরও পোক্ত হয়। বিয়ের পর থেকে কিছু সুঅভ্যাস গড়ে তুললে পুরুষেরা সহজে সুখী হতে পারবেন। ফ্যামিলি লাইফ ডটকম অবলম্বনে তেমন ১০ উপায় জানুন এখানে।
১. বাড়িতে যে আপনিই কর্তা, সেটা বোঝানোর চেষ্টা করবেন না। বরং স্বামী-স্ত্রী দুজনের মতামতই যে একটা সংসারকে সুখের করে, সেটা ভুলে যাবেন না।
২. আপনার স্ত্রী যদি গৃহিণী হয়ে থাকেন, তবে অবশ্যই তাঁর কাজকে খাটো করে দেখবেন না। আপনি হয়তো অফিস বা ব্যবসা থেকে ফিরছেন, সারা দিন তিনিও বাসার নানা কাজ সামলাচ্ছেন। নিজের কাজের সঙ্গে মিলিয়ে তাঁর কাজ খাটো করে দেখা যাবে না।
৩. স্ত্রী যদি আপনাকে বিরক্ত করেন, তাহলে তখনই রাগ না দেখিয়ে চুপ হয়ে যান। মনে মনে ১০ পর্যন্ত গুণুন। সময় নিন। রাগ কমে এলে তারপর আলোচনা করুন।
৪. স্ত্রী কোনো ভুল করলে সেটা নিয়ে সন্তানদের সামনে বা বাইরের মানুষের সামনে কথা বলবেন না। একা ডেকে কথা বলুন, যাতে তিনি অপমানিত না হন।
৫. হঠাৎ পাশ দিয়ে কোনো সুন্দরী চলে গেলে হাঁ করে তাকিয়ে থাকবেন না। যদি চোখ চলেই যায়, তাহলে স্ত্রী সঙ্গে থাকলে তার কাছ থেকে লুকানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে দ্বিতীয়বার দেখার চেষ্টা করবেন না।
টিবিসি ডেস্ক ।। 
















