০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজয়ী রোহিত যাদের প্রশংসা করলেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া নবম আসরে চ্যাম্পিয়ন হলো ভারত। ২০০৭ সালের পর ফের টি-টোয়েন্টির ট্রফি জিতল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে দুটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কিংস্টন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাবেক অধিনায় বিরাট কোহলি। ফাইনালের আগে ৭ ম্যাচে ৭৫ রান করা বিরাট, ট্রফি নিশ্চিত করার ম্যাচে করেছেন ৫৯ বলে ৭৬ রান।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৪৭ রান করে জয়ের পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে জয়ের জন্য তাদের করতে হতো ৩০ বলে মাত্র ৩০ রান। হাতে ছিল গুরুত্বপূর্ণ ৬ উইকেট। কিন্তু শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ১৬৯/৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ৭ রানের জয়ে শিরোপার উল্লাসে মেতে ওঠে ভারত।

এদিন খেলা শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা বিশ্বকাপ জয়ের জন্যই এখানে এসেছি। শিরোপা জয়ের জন্য আমরা গত তিন-চার বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমরা যে শুধু আজ ভালো খেলেছি তাই নয়। আমরা এভাবে খেলতে খেলতেই নিজেদের প্রস্তুত করেছি।

তিনি আরও বলেন, আমরা অনেক চাপের মধ্যে অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি আমাদের কী করতে হবে। আমাদের এই জয়ের পেছনে টিম ম্যানেজমেন্টের অবদান সবচেয়ে বেশি। তাদের জন্য আমরা খুব গর্বিত। তার কারণ, আমাদের খেলার স্বাধীনতা দেওয়া হয়। যে কারণে আমরা বিশ্বাস নিয়ে খেলতে পারি। এজন্য কোচ এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ। তারা সব সময় আমাদের পাশে থাকে।

ট্যাগ:

বিশ্বজয়ী রোহিত যাদের প্রশংসা করলেন

প্রকাশ: ০৭:০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪