০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দুই শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, তাদের আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে।

জানা গেছে, ইরান থেকে বাংলাদেশিদের প্রথমে সড়কপথে সীমান্ত পাড়ি দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর সেখান থেকে বিশেষ বা চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এই কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। আঙ্কারা থেকে তিনি জানান, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়েছে।

ইরানে চলমান সংঘাত তীব্র হওয়ায় সেখানে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশও সেই উদ্যোগের অংশ হিসেবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

ট্যাগ:

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি

প্রকাশ: ১২:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬