০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুলাভাই ও শ্যালক। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তারা দুজন দুলাভাই ও শ্যালক। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারীর ব্যবসা রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান।

পুলিশ কর্মকর্তা জানান, বিকালে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) নিয়ে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। এ সময় গোকুল বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগ:

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত

প্রকাশ: ০৮:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫