০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

ফিফটি করে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার

কানাডার পর পাকিস্তানের বিপক্ষেও জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সময়টা কাটছিল স্বপ্নের মতো। তবে তাদের সবচেয়ে বড় পরীক্ষাটা নেওয়ার কথা ছিল টুর্নামেন্ট ফেবারিট ভারতের। হয়েছেও তা–ই।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইটে চলে গেছে ভারত। আগে ব্যাটিং করে ১১০ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র, রান তাড়ায় ১০ রানে ২ উইকেট হারালেও সূর্যকুমার যাদবের অপরাজিত অর্ধশতকে ১৮.২ ওভারে জয় পায় ভারত।

কঠিন উইকেটে রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় ভারত। সৌরভ নেত্রবালকারের করা প্রথম ওভারেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে ১ ও ৪ রানে আউট হওয়ার পর গতকাল কোহলির ইনিংস থামে ০ রানে।

দ্বিতীয় ওভারে এসে ৩ রান করা রোহিত শর্মাকেও স্লো বলের ফাঁদে ফেলেন সৌরভ। শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদব। দুজনের জুটিতে ওঠে ৩২ বলে ২৯ রান।

ট্যাগ:

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

প্রকাশ: ১০:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪