রাশিয়া ও বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আগামী দিনে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
টিবিসি ডেস্ক ।। 














