০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো সুমির সুরে গাইলেন সুমেল

কণ্ঠশিল্পী, গীতিকবি ও সুরকার শারমিন সুলতানা সুমি। দুই দশকের বেশি সময় ধরে গানের ভুবনে পদচারণ। স্বনামেই পরিচিত। তারপরও শিল্পীজীবনের প্রতিটি অধ্যায় রচনা করছেন ব্যান্ড চিরকুটকে সঙ্গী করে।

ব্যান্ডের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও কণ্ঠের জাদু ছড়াচ্ছেন সুমি। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র ‘দুনিয়া’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ‘চিরকুট’ ব্যান্ডের সংগীতায়োজনে গানটি গেয়েছিলেন শারমিন সুলতানা সুমি ও পিন্টু ঘোষ।

এবার অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ছবিতে দুটি গান করেছেন সুমি।

রবিবার প্রকাশিত হয়েছে প্রথমটি—‘কোন লাটাই’। গেয়েছেন সুমেল চৌধুরী।

এবারই প্রথম চিরকুটের বাইরের কোনো শিল্পী গাইলেন সুমির সুর-সংগীতে। সুমি বলেন, ‘সুমেল দারুণ গেয়েছেন।আমি আসলে চিরকুটের বাইরে কিছু ভাবতে পারি না। শ্রোতাদের জানাচ্ছি, এই ছবির পরের গানেই চিরকুটকে পাবেন।’

প্রথমবারের মতো সুমির সুরে গাইলেন সুমেল

প্রকাশ: ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫