ঢাকার নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। গত শুক্রবার নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। গতকাল শনিবার ঘটনার বিস্তারিত তুলে ধরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শাওন।
ফেসবুক স্ট্যাটাসে শাওন বলেন, ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। ডান-বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক অটোচালিত রিকশা! কোনো রকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ… সরেএএএন’ বলে ডাক, কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন। প্রবল বেগের সেই ধাক্কায় আমি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাঁ পায়ের ওপর দিয়ে চলে গেল।”
’
টিবিসি ডেস্ক ।। 















